করোনায় নতুন বৈচিত্র: ইউরোপ থেকে বিচ্ছিন্ন যুক্তরাজ্য
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে নতুন ধরন ধরা পড়ায় দেশটিতে সকল ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ইউরোপের বিভিন্ন দেশ। এতে ইউরোপ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনার নতুন ধরণের সংক্রমণের ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্যে ভ্রমন নিষিদ্ধ করেছে। এ বিষয়ে ইইউ একটি সাধারণ নীতি গঠনের বিষয়ে আলোচনা করেছে।
নতুন ধরনের সংক্রমণ আবিষ্কৃত হওয়ার পর সুইডেন এবং ডেনমার্ক বিদেশী পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
গবেষকরা জানিয়েছেন, নতুন এ ভাইরাস অনেক সহজে এবং দ্রুত ছড়াচ্ছে। আগেরটির তুলনায় নতুন এই করোনাভাইরাস ছড়ানোর হার ৭০ শতাংশ বেশি।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুই মাসের লকডাউন ঘোষনা করা হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন,মহামারীর নতুন রুপ বিবর্তনের একটি স্বাভাবিক অংশ। এটি "নিয়ন্ত্রণের বাইরে" ছিল না। আগে যেভাবে ভাইরাস নিয়ন্ত্রন করেছি, এটিও সেভাবে নিয়ন্ত্রন করা হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্রান্স ৪৮ ঘন্টার জন্য ব্রিটেনের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে ব্রিটেনের ইংলিশ চ্যানেলের তীরবর্তী ডোভারের ফেরি ও টানেল দিয়ে পার হয়ে সকল গাড়ি ও ট্রাকের ফ্রান্সে ঢোকা বন্ধ হয়ে যায়। ফলে দু-প্রান্তেই অসংখ্য গাড়ি ও ট্রাক আটকা পড়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি বাণিজ্য পুনরায় শুরু করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে আলোচনা করছেন। তিনি আশা করেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী