১৬ ডিসেম্বর, ২০২০ ০৭:৫৮ পিএম

ফোনে মিলবে করোনা হাসপাতালের তথ্য

ফোনে মিলবে করোনা হাসপাতালের তথ্য
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হানা দিয়েছে  প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ। তবে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে থাকলেও করোনার চিকিৎসায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। 

এর অংশ হিসেবে করোনায় নিবেদিত হাসপাতাল, বেড, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সংখ্যাসহ বিভিন্ন তথ্য জানতে মোবাইল ফোন নম্বর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সহজলভ্য উপায়ে করোনার সেবা দিতে কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির পরামর্শের ভিত্তিততে ফোন কল সার্ভিস চালু করেছে অধিদপ্তর। নিচের নম্বরগুলো থেকে অতি সহজে মিলবে প্রয়োজনীয় সেবা।

ফোন নম্বরগুলো হলো: ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০।   

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এখন স্বল্প সময়ে, সহজ উপায়ে করোনায় নিবেদিত হাসপাতালগুলোর বিভিন্ন তথ্য এবং সুযোগ সুবিধা এসব নম্বরে ফোন করে জানা যাবে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক