শিগগিরই মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
মেডিভয়েস ডেস্ক: করোনার ভ্যাকসিন নিয়ে নানা তর্কবিতর্কের মধ্যে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পর এবার মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমেধ্য মডার্নার ভ্যাকসিনের জরুরী অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বরাত দিয়ে বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ভ্যাকসিনের জরুরী অনুমোদনের জন্য দু’দিন আগে মডার্না কর্তৃপক্ষ ভ্যাকসিন অনুমোদন কমিটির সাথে আলোচনাও করেছেন।
এদিকে মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকরি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এফডিএর প্রধান বলেন, এ ভ্যাকসিন ৩০ হাজার মানুষের উপর ট্রায়াল করা হয়েছে। যেখানে এর ৯৪ দশমিক এক শতাংশ কার্যকরিতা লক্ষ্য করা গেছে।
ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হলে এটিই হতে পারে আমেরিকায় অনুমোদিত দ্বিতীয় করোনার ভ্যাকসিন।
তবে মডার্নার ভ্যাকসিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে বলে জানান তিনি। যার মধ্যে রয়েছে, জ্বর, মাথা ব্যাথা, মাংশপেশী ও অস্থিসন্ধিতে ব্যাথা।
এছাড়া ফাইজারের ভ্যাকসিন এবং মডার্নার ভ্যাকসিনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এফডিএ। যার মধ্যে তাপমাত্রার বিষয়টি অন্যতম। ট্রান্সপোর্টের জন্য মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রে -২০ ডিগ্রি সেলসিয়াস দরকার হলেও ফাইজারের ক্ষেত্রে তাপমাত্রা প্রয়োজন -৭৫ ডিগ্রি সেলসিয়াস।
বিশ্লেষকরা বলছেন, তাপমাত্রা ক্ষেত্রে যেহেতু দুটি ভ্যাকসিনের পার্থক্য রয়েছে। সেহেতু প্রয়োগের পরেই কার্যকরিতার দিক থেকে দুটির পার্থক্য নিরূপণ করা যাবে।
এফডিএর অনুমোদনের পরপরই ৬০ লাখ ভ্যাকসিন নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ২০০ মিলিয়ন ডোজ ক্রয়ের জন্য ইতোমধ্যে সম্মতি জানিয়েছে দেশটি।
পাশাপাশি মডার্নার ভ্যাকসিন নেওয়ার জন্য ইতোমধ্যে অর্ডার করেছেন, যুক্তরাজ্য, কানাডা, জাপান, দক্ষিন কোরিয়া এবং সুইজারল্যান্ডের সরকার।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক