০৪ ডিসেম্বর, ২০২০ ০৩:৩৪ পিএম

নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত

নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত
নুরুল ইসলাম নাহিদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি সাবেক শিক্ষামন্ত্রীর দেহে করোনা উপসর্গ দেখা দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি নমুনা পরীক্ষা করান। এতে তাঁর দেহে করোনা শনাক্ত হয়েছে।

তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। সাবেক শিক্ষামন্ত্রী দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক