দেশে করোনায় মৃত্যু ছাড়াল ছয় হাজার ৭০০
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭১৩ জনে। আজ বুধবার (২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৩৮ জনের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৩ জন। তাদের মধ্যে একজন ছাড়া সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে রাজধানীসহ সারাদেশে ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৭২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ চার হাজার ১৭৪টি। নতুন পরীক্ষায় আরও দুই হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন ২ হাজার ৫৬২ জন রোগীসহ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ১৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এ পর্যন্ত মোট মৃত্যু ৬ হাজার ৭১৩ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১৪১ (৭৬ দশমিক ৫৮ শতাংশ) ও নারী এক হাজার ৫৭২ জন (২৩ দশমিক শূন্য ৪২ শতাংশ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪