২৭ নভেম্বর, ২০২০ ০২:১২ পিএম

করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু 

করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু 
সাদিক আল মাহদি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি। স্থানীয় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর এপির। 

মাহদির গড়া জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর ৮৪ বছর বয়স্ক মাহদির দেহে করোনা শনাক্ত হয়। সংক্রমিত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ওই হাসপাতালে ভর্তি হন তিনি। তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা মারা যান মাহদি।

সুদানের ওমদুরমান শহরে শুক্রবার তাকে সমাহিত করা হবে। 

১৯৮৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট ওমর আল বাশির।

টানা প্রায় তিন দশক ক্ষমতায় থাকার পর গেল বছর আল বাশিরও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার এই পালাবদলে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মাহদি।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও