করোনায় বিশ্বে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ১২ লাখ ৯৯ হাজার ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
করোনার মৃত্যু ও আক্রান্তসহ আনুষাঙ্গিক তথ্য প্রদানকারী সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ৪০৬ জন।
অন্যদিকে এখন পর্যন্ত সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ৬৭ লাখ ২৮ হাজার ১২০ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ২৭ হাজার ৯শ’। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৬৮৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮১ লাখ ১৩ হাজার ৩৪৫ জন।
এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এগিয়ে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৮৩ হাজার ৬৪৭ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে করোনায় এ পর্যন্ত ৬ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন চার লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে