১০ নভেম্বর, ২০২০ ০৩:৩৮ পিএম

মানসিক চিকিৎসক ছাড়াই চলছিল মাইন্ড এইড হাসপাতাল

মানসিক চিকিৎসক ছাড়াই চলছিল মাইন্ড এইড হাসপাতাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানসিক হাসপাতাল হলেও আদাবরের মানসিক রোগ নিরাময় কেন্দ্র ‘মাইন্ড এইডে’ ছিল না কোন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ওয়ার্ডবয়দের দিয়েই চলছিল হাসপাতালটির সেবা কার্যক্রম।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ডিএমপির এক সংবাদ সম্মেলনে তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ এ তথ্য জানান।

ডিসি হারুন বলেন, মানসিক রোগ নিরাময় কেন্দ্রেটির কোনো কাগজপত্র নেই, এমনকি কোনো চিকিৎসকও নেই। এ ধরনের হাসপাতাল পরিচালনার জন্য যে ধরনের অনুমোদন দরকার, তাও নেই। মাদকদ্রব্য অধিদপ্তরের কোনো লাইসেন্সও তাদের নেই। এছাড়া হাসপাতালটির পরিচালক পর্ষদ কো-অর্ডিনেটর, প্রশাসনিক কর্মকর্তা ও ওয়ার্ডবয়দের দিয়ে হাসপাতাল চলছিল। তাঁদের কেউই মেডিকেলে লেখাপড়া করেনি।

এ সময় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যায় জড়িতদের বিষয়ে তিনি বলেন, সিনিয়র এএসপিকে হত্যাকাণ্ডের কক্ষে যারা নিয়ে গেছেন, তারা কেউ চিকিৎসক নন। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে চারজন ওয়ার্ডবয়। একজন কো-অর্ডিনেট। তাঁদের অনেকেই এখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

হাসপাতালটিতে কয়েকজন রোগী রয়েছেন, তাঁরা চলে গেলেই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান ডিএমপির তেজগাঁও জোনের ডিসি।

প্রসঙ্গত, রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে কর্মচারীদের বিরুদ্ধে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন পুলিশ কর্মকর্তা শিপনের বাবা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক