করোনা সংক্রমণের সব রেকর্ড ভঙ্গ
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত এক লাখ ২০ হাজারের বেশি
মেডিভয়েস ডেস্ক: নির্বাচনী আমেজের মধ্যেই গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মাধ্যমে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙে গেলো। খবর এএফপির।
বুধবার রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত এক লাখ ২৩ হাজার ৮৫ মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন এক হাজার ২২৬ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এর আগের দিন দেশটিতে ৯৯ হাজার ৬৬০ নতুন করে সংক্রমিত হয়েছিলেন। কিন্তু ২৩ হাজার ৪২৫ রোগী বাড়ায় আগের দিনের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
খবরে বলা হয়েছে, শনাক্ত বাড়লেও মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কম রয়েছে। যদিও গত তিন দিন দেশটিতে প্রাণহানি হাজারের ওপর রয়েছে। এর আগে সেপ্টেম্বরেও করোনায় এত মানুষের মৃত্যু হয়েছিল।
করোনায় আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ৯ হাজার ২৬২ এবং মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৯৩৭ জন।
এদিকে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবেলায় তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
স্বাস্থ্য-শিক্ষা-সেবা-একাত্মতার অঙ্গীকার
জয়পুরহাট মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জেএমডিসির নেতৃত্বে সাদিকুল-শাওন
স্বাস্থ্য-শিক্ষা-সেবা-একাত্মতার অঙ্গীকার
জয়পুরহাট মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জেএমডিসির নেতৃত্বে সাদিকুল-শাওন
স্বাস্থ্য-শিক্ষা-সেবা-একাত্মতার অঙ্গীকার
জয়পুরহাট মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জেএমডিসির নেতৃত্বে সাদিকুল-শাওন