হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
মেডিভয়েস রিপোর্ট: হবিগঞ্জে মাসুদ করীম নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজার নেতৃত্বে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে এ সাজা দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলে শহরের শায়েস্তানগর এলাকার মুন জেনারেল হাসপাতালে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাসুদ করীমকে আটক করা হয়। তার কাগজপত্র যাচাই-বাছাই করা হলে সবই ভুয়া প্রমাণিত হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে চিকিৎসক নন বলেও স্বীকার করেন মাসুদ করীম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক হিসেবে যোগদানের সময় মুন হাসপাতালে ভুয়া জীবন বৃত্তান্ত জমা দেন রংপুরের ছেলে মাসুদ। সেখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং দিনাজপুর মেডিকেল কলেজ থেকে পিজিটি কোর্স সম্পন্ন করার কথা উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরী নিজের ফেসবুক টাইমলাইনে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সফল হলাম। ভুয়া চিকিৎসক গ্রেপ্তার। ডা.মসুদ করিম নাম নিয়ে প্রতারণা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল...। সে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে আসল ড. মাসুদ করিমের পরিচয়ে ছিল। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন হবিগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেসুর রহমান উজ্জ্বল ও জেলা প্রশাসন। তাদের যতই ধন্যবাদ দেই কম হবে।’
ডা. মোমিন উদ্দিন আরও জানান, রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাসুদ করীমের বিরুদ্ধে পাবনার ভাঙ্গুরা থানায় একই ধরনের মামলা চলমান রয়েছে।
-
২১ এপ্রিল, ২০২৬
বিএমডিসির নিবন্ধন জালিয়াতি
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের দুই বছরের সাজা
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
১৭ নভেম্বর, ২০২৪
-
২৯ মার্চ, ২০২৪
-
৩১ ডিসেম্বর, ২০২৩
-
০৩ অক্টোবর, ২০২৩