২৭ অক্টোবর, ২০২০ ০৮:০০ পিএম

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ২য় ও ৩য় প্রফ পরীক্ষা

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ২য় ও ৩য় প্রফ পরীক্ষা

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরাসরি শিক্ষা কার্যক্রম ও প্রফেশনাল পরীক্ষা বন্ধ থাকায় মেডিকেলে সেশন জটের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সংকট নিরসনে এ বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অথবা নিকটবর্তী সুবিধাজনক সময়ে দ্বিতীয় ও তৃতীয় প্রফ এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রথম প্রফ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে শিক্ষার্থীদের সংখ্যাধিক্যের কারণে একই সময়ে একাধিক প্রফ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। এর ফলে সকল প্রফেশনাল পরীক্ষার কোনোটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে সারাদেশের এমবিবিএস ও বিডিএস কোর্সের অনেক শিক্ষার্থীর সেশন জটের আশঙ্কা রয়েছে। এ অবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মন্ত্রণলয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মধ্যে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত একাধিক সভায় অক্টোবরের তৃতীয় সপ্তাহে অনিয়মিত শিক্ষার্থীদের চূড়ান্ত প্রফ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অথবা নিকটবর্তী সুবিধাজনক সময়ে এমবিবিএস ও বিডিএস প্রফেশনাল পরীক্ষা নেওয়ার নীতিগত প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

জানতে চাইলে চিঠির সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী বলেন, ‘চিঠিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত অধিদপ্তর নেয় না, এটি নেবে বিশ্ববিদ্যালয়। এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। অধিদপ্তর হয়তো সম্ভাব্য মেডিকেল পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাচ্ছে, সে অনুযায়ী পরবর্তীতে নীতিমালা গ্রহণ ও সিদ্ধান্ত হবে।’

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রফ গ্রহণের চেষ্টা করছি। ডিসেম্বরেই প্রফ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে দুই বা ততোধিক প্রফের পরীক্ষা  নেওয়া সম্ভব না। একমাস বা পর্যাপ্ত সময় ব্যবধানে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের ডিনদের পাঠানো চিঠির অনুলিপি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও চিকিৎসা শিক্ষা), যুগ্ম-সচিব (চিকিৎসা শিক্ষা), বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয় ও সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রফ পরীক্ষা
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক