২৩ নভেম্বর, ২০২১ ০৩:২৭ পিএম
সিএমইউর প্রথম প্রফের পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর
সিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধীন সকল মেডিকেল কলেজগুলোর মে-২০২১ সালের প্রথম পেশাগত এমবিবিএস ও বিডিএস সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার (নতুন সিলেবাস ২০১৬) মে ২০২১ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। আগামী মাসের ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ৫ জানুয়ারি শেষ হবে।
প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন