করোনায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের প্রবাসীরা: রাবাব ফাতিমা
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের প্রবাসীরা। এজন্য প্রয়োজন আন্তর্জাতিক মহলের বিশেষ সহযোগিত।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বুধবার (১৪ অক্টোবর) জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির দারিদ্র্য-বিমোচন বিষয়ক এক অনলাইন সভায় তিনি এ কথা বলেন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের দারিদ্র্য বিমোচনের গতি ধীর হতে পারে বলে বলে আশঙ্কা প্রকাশ করে রাবাব ফাতিমা বলেন, বিশ্বের সব স্থান থেকে সব ধরনের দারিদ্র্য দূর করাই এজেন্ডা-২০৩০ এর সর্বোচ্চ লক্ষ্য। তবে চলমান করোনা মহামারী দারিদ্র্য বিমোচনের গতিকে ধীর করতে পারে। এ অবস্থা থেকে উত্তরণে এবং এজেন্ডা-২০৩০ অর্জন বা দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনের জন্য পর্যাপ্ত সম্পদ ও অর্থায়ন অপরিহার্য।
বাংলাদেশ করোনা মহামারী ও জলবায়ু সংকটের মতো দ্বৈত চ্যালেঞ্জ মোকাবিলা করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জাতীয়ভবে সরকার প্রচেষ্টা করছে। বিশেষত করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে কাজ করছে। এ অবস্থায় রেমিট্যান্স, রপ্তানি আয়, বৈদেশিক উন্নয়ন সহযোগিতা এবং বেসরকারি খাতের অর্থায়নের উৎসগুলোকে পুনরুজ্জীবিত করতে ও জাতীয় চেষ্টায় সমর্থন জোগাতে উন্নয়ন অংশীদারদের আরও অর্থনৈতিক ও কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানান রাবাব ফাতিমা।
এ সময় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশকে সম্ভাব্য যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে, তা উল্লেখ করে বর্তমানে বিদ্যমান বিশেষ ও আলাদা সুবিধা এবং সহায়তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত রাখার অনুরোধ করেন। বিশেষত করোনা পরবর্তী সময়ে প্রবাসী কর্মীরা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন তা সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতার ওপর জোর দেন।
এছাড়াও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের সাফল্যের কথা তুলে ধরে চলমান মহামারীর আঘাতে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে বাংলাদেশ ‘জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই)’ চালু করেছে বলেও জানিয়েছেন জাতিংঘে বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী