০৯ অক্টোবর, ২০২০ ০২:৪০ পিএম

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রবীণ এ রাজনীতিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে বলে নিশ্চিত করছে তাঁর পরিবার। 

পরিবার সূত্রে জানা যায়, করোনা উপসর্গ দেখা দেওয়ায় বৃহস্পতিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে তাঁর নমুনা পাঠানো হয়। এতে তাঁর দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।

এ বিষয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, মোশাররফ হোসেনের বর্তমান বয়স ৭৭ বছর। শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলেও বয়সের কারণে ঝুঁকিতে থাকায় আগাম সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম মিরসারাই আসনের বর্তমান সংসদের সদস্য। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক