বিশ্বে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত
মেডিভয়েস ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এক দিনে নতুন করোনা শনাক্তের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
এর আগে বিশ্বে গত ২ অক্টোবর একদিনে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসে আরও ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বৈশ্বিক মহামারী বিশ্বের ১০ লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৮৫৬ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৯১০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৫৫৪ জন।
ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এর পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভাইরাসটিতে পর্যুদস্ত বিশ্ববাসী। রোজ নতুন থাবা বসাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আর এতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অসংখ্য মানুষ।
তবু থেমে নেই করোনা সংক্রমণ। করোনা সর্বনাশা রূপ নিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার যে রেকর্ড ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে ভারতেই সংক্রমণ ধরা পড়েছে ৭৮ হাজার ৫২৪ জনের। এর পর আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
দেশ দুটিতে ২৪ ঘণ্টায় যথাক্রমে ৪১ হাজার ৯০৬ এবং ৩৮ হাজার ৯০৪ জনের মহামারী শনাক্ত হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’