করোনা সংক্রমণ
এক সপ্তাহ না কাটতেই কাজে ফিরলেন ট্রাম্প
মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই কাজে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে কাজে ফিরেছেন তিনি।
এ তথ্য নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক সিন কনলি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তার দেহে করোনা সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। এমনকি চার ঘণ্টার বেশি সময় তার গায়ে জ্বরও ছিল না।
চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাম্প এখনও করোনা নেগেটিভ হননি। করোনা নিয়েই তিনি হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। পর দিন হাসপাতালও ছাড়েন। তবে স্বাস্থ্যঝুঁকি কমে যাওয়ায় ট্রাম্পকে ছাড়পত্র দেয় ওয়াল্টার রেড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার হাসপাতাল।
এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তিনি খুব চমৎকার অনুভব করছেন। এটা আসলে ঈশ্বরের কৃপা।
নিজের মতো করে করোনায় আক্রান্ত আমেরিকার সব নাগরিকের সেবা নিশ্চিতের বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে।
বার্তায় গত সপ্তাহে তার দেহে প্রয়োগ করা অ্যান্টিবডির যে ককটেলের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান