০২ অক্টোবর, ২০২০ ০৮:৪২ পিএম

চোখের চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

চোখের চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: চোখের চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে অর্থমন্ত্রী চোখের চিকিৎসার জন্য গত জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন। কিন্তু করোনা মহামারীর কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতায় তখন যথাযথভাবে চিকিৎসা নিতে পারেননি তিনি। তাই অর্থমন্ত্রীর এখন ফলোআপ চিকিৎসা জরুরি হয়ে পড়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়। 

আগামী ১৬ অক্টোবর এমিরেটসের একটি ফ্লাইটে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট