০১ অক্টোবর, ২০২০ ০২:৪৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে নির্দেশনা অনুযায়ী, দেশের সকল স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ থাকবে। তবে দেশের কওমী মাদরাসাগুলো এ ছুটির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উল্লেখিত সময় পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে গতকাল বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে বর্তমান ছুটি আরও বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। এর একদিন পর নতুন করে আরও একমাস ছুটি বৃদ্ধি করা হলো।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত ১৭ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর পর কয়েক ধাপে তা বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শিক্ষা প্রতিষ্ঠান
চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?
ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক