০১ অক্টোবর, ২০২০ ০৩:০৭ পিএম

এভারকেয়ার হাসাতালের পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিক চালু

এভারকেয়ার হাসাতালের পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিক চালু

মেডিভয়েসি রিপোর্ট: প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগীরা সুস্থতা লাভের পরেও দীর্ঘদিন করোনার নানা উপসর্গ ও দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে। এ ধরনের রোগীদের করোনাত্তর সেবা দানের জন্য পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিক চালু করেছে এভারকেয়ার হাসপাতাল। 

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এভারকেয়ার হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা থেকে সুস্থ হওয়ার কয়েক মাস পরও অনেকের দেহে করোনা প্রভাব লক্ষ করা যায়। তদের অনেকেই শারীরিক ও মানসিক সমস্যায় ভুগেন। তদের মধ্যে শারীরিক দুর্বলতা, শ্বাসপ্রশ্বাসে সমস্যা, নিদ্রাহীনতা, বুক ধড়পড় ও তীব্র অ্যাজমার মতো লক্ষণ (যা পূর্বে ছিলো না), বেশি হার্ট বিট আর যারা পূর্বে ডায়াবেটিকে আক্রান্ত ছিলো তাদের হাই ব্লাড সুগার দেখা যাচ্ছে। এভারকেয়ার হসপাতাল এ ধরনের রোগীদের পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা প্রদান করবে।

তাদের সেবার মধ্যে রয়েছে, পোস্ট-কোভিড রিকভারি সার্ভিসে আছে পালমোনারিকেয়ার ও রিহ্যাবিলিটেশন, পালমোনারি ফিজিওলজিক টেস্টিং, পালমোনারি ইমেজিং, রিহ্যাবিলিটেশন, সাইক্রিয়াট্রিক ও সোশ্যাল সার্ভিস। এছাড়াও রয়েছে কোভিড-১৯ সম্পর্কিত রিসার্চ স্টাডিজসহ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীদেরও এর মাধ্যমে সেবা পাবেন। 

এতে আরও বলা হয়, করোনার সংক্রমণ থেকে মুক্তির কয়েক মাস পরেও যারা তাদের শরীরে এই ভাইরাসের রেখে যাওয়া ভয়ঙ্কর প্রভাব লক্ষ করছেন তাদেরকে সাহায্য করতে এটি এভারকেয়ার হসপিটাল ঢাকার একটি অনন্য উদ্যোগ। কর্তৃপক্ষ বিশ্বাস করে, যদি সবাই এগিয়ে আসে ও একসাঙ্গে কাজ করে তাহলেই এই মহামারীর বিরুদ্ধে জয়লাভ সম্ভব।

প্রসঙ্গত, এভারকেয়ার হাসপাতাল এভারকেয়ার গ্রুপের একটি অংশ, যা ৩০টির অধিক হাসপাতাল, ১৫টি ক্লিনিক, ৫০টির অধিক ডায়াগনস্টিক সেন্টার নিয়ে দুই মহাদেশের ২৫টি শহরে ও উন্নয়নশীল দেশগুলোতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসেছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখা মহামারীর এই সময়ে সাধারণ রোগীদের সেবার পাশাপাশি করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে কাজ করছে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক