বিএসএমএমইউতে নার্স নিয়োগে পরীক্ষা ১৬ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর সকাল ৯টায়। গত (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গত ২৫ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত ২৪ আগস্ট প্রকাশিত পুন:নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.bsmmu.edu.bd) যে সকল প্রার্থী সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনপত্র দাখিল করেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর ২০২০ইং তারিখে (শুক্রবার), সকাল ৯টায় সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদেরকে সংরক্ষিত নিজ নিজ Tracking Number এবং Password ব্যবহার করে আগামী ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ Admit Card Print করার জন্য নির্দেশ দেওয়া হলো।
এই সময়ের মধ্যে যে সকল প্রার্থী Admit Card Print করবেন শুধুমাত্র তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রসঙ্গত, বিএসএমএমইউতে ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে গত ২৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় গত ২৪ আগস্ট আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগের বিজ্ঞপ্তিতে আবেদন করা নার্সদের নতুন করে আবেদন করা নিষ্প্রয়োজন বলে এতে উল্লেখ করা হয়।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫