ভারতে একদিনে ৯৬ হাজার করোনা রোগী শনাক্ত, মৃত ১১৭২
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে এশিয়ার দেশগুলোর মধ্যে সব থেকে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ভারত। দেশটি গত কিছুদিন নতুন নতুন রেকর্ড গড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে ১ হাজার ১৭২ জন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৭৩৫ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩। এ সময় নতুন করে আরও ১ হাজার ১৭২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশটিতে মোট ৭৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। তবে র মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ হাজার ৯৩৯ জনসহ মোট ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম ও গুজরাট।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। মোট করোনা আক্রান্তের বিবেচনায় দেশটির অবস্থান বিশ্বে দ্বিতীয়। এর আগে শুধুমাত্র রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৭ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা নয় লাখের অধিক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ