১০ সেপ্টেম্বর, ২০২০ ১০:১০ এএম

স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা অন্যদের তুলনায় বঞ্চিত: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা অন্যদের তুলনায় বঞ্চিত: স্বাস্থ্য সচিব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অন্য ক্যাডারের তুলনায় বঞ্চনার শিকার হন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

বুধবর (৯ সেপ্টেম্বর) প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিসার্চ অপারেশন প্ল্যানের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্য সচিব বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডার দেশের অন্যতম বৃহত্তম ক্যাডার। তবে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অন্য ক্যাডারের তুলনায় বঞ্চনার শিকার হন। আর এ থেকে উদ্ধারের জন্য স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদেরই উদ্যোগ নিতে হবে।

স্বাস্থ্য সচিব আরও বলেন, বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭২ বছর হয়েছে। এর মূল কৃতিত্ব চিকিৎসকদের। এই কৃতিত্ব স্বাস্থ্য ক্যাডারকে দাবি করতে হবে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার থাকাকালীন বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে চাকরিবিধি মেনে চলার আহ্বান জানান।

সংবিধানে জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের অংশ হিসেবে সরকার এবং সরকারের নির্বাহী বিভাগের অংশ হিসেবে স্বাস্থ্য ক্যাডারকে এই দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিকভাবে সকল কর্মকর্তাই প্রজাতন্ত্রের কর্মচারী। তাই জনগণের প্রতি দায়িত্বপালনে সকলকে অত্যন্ত মানবিক হতে হবে।

এ সময় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম করোনাকালে আন্তরিকভাবে দায়িত্বপালনের জন্য স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার উদ্যোগে পরিচালক ও লাইন ডাইরেক্টরদের জন্য অফিস ব্যবস্থাপনা বিষয়ক এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. জিল্লুর রহমান চৌধুরী, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক