করোনা পরীক্ষায় আসতে পারে ভুয়া পজিটিভও!
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষা এতই সংবেদনশীল যে এই পরীক্ষায় পুরনো সংক্রমণ থেকে কোনো মৃত ভাইরাসের অংশ উঠে আসতে পারে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর ফলে আসতে পারে ভুয়া করোনা পজেটিভ ফলাফল।
শনিবার (৫ সেপ্টেম্বর) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স-বেজড মেডিসিনের গবেষকদের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অধিকাংশ করোনা রোগী এক সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে। তবে কয়েক সপ্তাহ পরেও তার করোনা পরীক্ষার ফল পজিটিভ হতে পারে। ফলে ঝুঁকিপূর্ণ হবে না, এমন নির্ভরযোগ্য পরীক্ষা করাটা অনিশ্চিত। করোনার পরীক্ষা অনেক বেশি সংবেদনশীল হওয়ায় অনেক সময় মৃত ভাইরাসের অংশের কারণেই পজিটিভ হিসেবে ভুয়া ফলাফল আসতে পারে। আর এ কারণে রোগীকে অপ্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স-বেজড মেডিসিনের পরিচালক অধ্যাপক কার্ল হেনেগান বলেন, ভাইরাস আছে কি নেই, এ ব্যাপারে পজিটিভ বা নেগেটিভ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পরীক্ষায় এমন ব্যবস্থা থাকা দরকার, যেখানে ভাইরাসের অতি ক্ষুদ্র অংশ থেকে পজিটিভ ফল আসবে না। মৃত ভাইরাস শনাক্ত করার বিষয়টি করোনার সংক্রমণ বাড়তে থাকার বিষয়ে আংশিক ব্যাখ্যা দিতে পারে বলেও তিনি মনে করেন।
অধ্যাপক হেনেগান বলেন, সক্রিয় ভাইরাস আছে কি না, তা প্রতিটি পরীক্ষায় যাচাই করা সম্ভব না। তবে ভাইরাসের সক্ষমতা নিয়ে গবেষণায় পরীক্ষার ফল ভুয়া পজিটিভ আসার হার কমতে পারে। এতে মানুষের পুরোনো সংক্রমণের কারণে করোনা পজিটিভ ফল আসা রোধ করা সম্ভব হবে। অপ্রয়োজনে মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। মহামারির বর্তমান মাত্রা বোঝার জন্য এটি সহায়ক হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী