০৫ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৫৩ পিএম

অধ্যাপক হলেন নিউরোসায়েন্সেসের ডা. রাজীব নয়ন চৌধুরী

অধ্যাপক হলেন নিউরোসায়েন্সেসের ডা. রাজীব নয়ন চৌধুরী

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজীব নয়ন চৌধুরী।

গত তিন আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনাল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিন্মবর্ণিত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ/পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত