০৬ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৩৮ এএম

সংসদ অধিবেশন শুরু আজ, এমপিদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

সংসদ অধিবেশন শুরু আজ, এমপিদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের মধ্যেই একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসছে আজ (রোববার)। এ লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ অধিবেশনের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনসহ মহামারীর মধ্যে আগের দুটি অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে বৈঠক চলবে। তবে অধিবেশনে যোগ দিতে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নিতে হবে সংসদ সদস্যদের।

আজ (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। তালিকা করে প্রতি অধিবেশনে অংশ নেবেন ৮০ জন করে এমপি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, সংসদ সদস্যদের অনুরোধ করা হয়েছে কোভিড-১৯ পরীক্ষার জন্য। তাদের জন্য সংসদের মেডিকেল সেন্টার উন্মুক্ত রয়েছে। তবে তারা চাইলে বাইরে থেকেও নমুনা পরীক্ষা করাতে পারবেন।

অধিবেশন চলাকালে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ থাকতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। গত দুটি অধিবেশনের মতো এবারও সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছে না।

করোনাভাইরাস সংক্রমণকালে এ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষায় সার্বিক কর্মপরিকল্পনা নিয়েছে সংসদ। অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কাটছাঁট করা হচ্ছে। দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। রোস্টার অনুযায়ী এমপিদের বৈঠকে আসার অনুরোধ করা হয়েছে। তাদের করোনা টেস্টের অনুরোধ করা হয়েছে।

অধিবেশন চলাকালে কক্ষের স্বাস্থ্য নিরাপত্তায়ও বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিদিন সকাল ১১টায় বৈঠক শুরু করে কোনো বিরতি ছাড়াই একবেলাই চালানো হবে। প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে। অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হবে।

পাসের অপেক্ষায় যেসব বিল:

সংসদের হাতে যে বিলগুলো রয়েছে তা হলো- সামুদ্রিক মৎস্য বিল-২০২০, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০, কাস্টমস (সংশোধনী) বিল-২০১৯, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল ২০১৯, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল ২০২০, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ২০২০, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল ২০২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল ২০২০, মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল ২০২০, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন বিল) ২০২০ এবং আকাশপথ পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল ২০২০। এছাড়া নতুন আরও দুই-একটি বিল আসতে পারে।

প্রসঙ্গত, মার্চ মাসে দেশে করোনাভাইরাসের বিস্তার শুরু হওয়ার পর এটি তৃতীয় অধিবেশন। এর আগে গত এপ্রিল ও জুনে সংসদের সপ্তম ও অষ্টম অধিবেশন বসে। সে সময় স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনা করা হয়। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়া হয়।

সপ্তম অধিবেশনে সংসদ সদস্যদের কোভিড-১৯ টেস্ট করানোর প্রসঙ্গ আসেনি। তবে এরপর বেশ কয়েকজন মন্ত্রী-এমপি আক্রান্ত হওয়ার পর অষ্টম অধিবেশনের মাঝপথে সংসদ সদস্যদেরও পরীক্ষা করাতে অনুরোধ করা হয়। এবার অধিবেশন শুরুর আগেই তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে বলা হল।

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক