০৫ সেপ্টেম্বর, ২০২০ ০৪:১৫ পিএম

করোনায় চলে গেলেন আরও ৩৫ জন

করোনায় চলে গেলেন আরও ৩৫ জন

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪ হাজার ৪৪৭ জন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৯৫০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৩ হাজার ৫৬৫ জন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রাণ হারানো ৩৫ জনের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১০ জন। তাদের মধ্যে হাসপাতালে ৩৪ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। 

এতে বলা হয়েছে, একই সময়ে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৬১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ১৭ হাজার ৮৫২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৮ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ ভাগ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ ভাগ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়েই চলেছে এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৩ হাজার ৫৬৫ জন। এতে প্রাণ হারিয়েছেন চার হাজার ৪৪৭ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ১৭ হাজার ৮৫২ জন।  

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত দুই কোটি ৬৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন প্রায় ৮ লাখ ৮০ হাজার মানুষ। সংক্রমণ সুস্থ হয়েছেন ১৯ লাখ মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক