০৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৩ এএম

করোনায় বিশ্বে ৭ হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোনায় বিশ্বে ৭ হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত কমপক্ষে ৭ হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধুমাত্র মেক্সিকোতেই মারা গেছেন ১ হাজার তিন শ’রও বেশি স্বাস্থ্যকর্মী, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭৭ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। অপরদিকে যুক্তরাজ্যে ৬৪৯ জন, ব্রাজিলে ৬৩৪ জন, রাশিয়ায় ৬৩১ জন এবং ভারতে মারা গেছে ৫৭৩ জন।

অ্যামনেস্টির অর্থনীতি এবং সামাজিক বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, প্রত্যেক স্বাস্থ্যকর্মীরই কর্মক্ষেত্রে নিরাপদ থাকার অধিকার রয়েছে।

তিনি বলেন, এতো স্বাস্থ্যকর্মীর মৃত্যু মেনে নেওয়ার মতো ঘটনা নয়। তারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এর চরম মূল্য দিচ্ছেন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের প্রকোপ। তবে এতগুলো মাস পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন দেশে চরম শঙ্কটে দিন কাটাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশেষ করে মেক্সিকো, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও