০৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৮ এএম

অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে ইউএনও ওয়াহিদা

অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে ইউএনও ওয়াহিদা
ইউএনও ওয়াহিদা

মেডিভযেস রিপোর্ট: অস্ত্রোপচারে পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে।

তার সেরে উঠার বিষয়ে আশাবাদী হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অস্ত্রোপচার শেষে বৃহস্পতিবার দিববাগত রাত ১২টার দিকে হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, ইউএনও ওয়াহিদার মাথার জটিল অস্ত্রোপচার করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। ছয় সদস্যের চিকিৎসক দল ওই অস্ত্রপচার করেন।

জাহিদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদার মাথায় ভাঙা হাড়ের সাত-আটটি টুকরা ছিল। সেগুলো অস্ত্রপচারের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। যেহেতু মাথার আঘাত, তাই সময় লাগবে। আগামী ৭২ ঘণ্টা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তিনি আশাবাদী ওয়াহিদা সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, রোগীর ডান পাশ প্যারালাইজড ছিল। আশা করছি সচল হয়ে যাবে। তবে সময় লাগবে। আল্লাহ ভরসা।

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক