৩১ অগাস্ট, ২০২০ ১১:৪৪ এএম

ফাইনাল প্রফের দাবিতে অনশনে যাচ্ছে মেডিকেল শিক্ষার্থীরা

ফাইনাল প্রফের দাবিতে অনশনে যাচ্ছে মেডিকেল শিক্ষার্থীরা

মেডিভয়েস রিপোর্ট: ফাইনাল প্রফের দাবিতে নানা আন্দোলন কর্মসূচি পালনের পর এবার লাগাতার অনশনে যাচ্ছে মে’২০ এর সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা। আজ দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এ কর্মসূচি শুরু হবে।

আজ সোমবার (৩১ আগস্ট) ফাইনাল প্রফ মে’২০ পরীক্ষার্থীদের পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । 

এতে বলা হয়, করোনা মহামারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো মেডিকেল কলেজগুলোও বন্ধ রয়েছে। যার ফলে আটকে আছে মে’২০ এর প্রফসহ সব কয়টি প্রফ। মে’২০ এর প্রফটি মূলত গত বছরের নভেম্বরে হয়ে যাওয়া ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষা। দীর্ঘদিন শিক্ষার্থীরা এ পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসলেও এ বিষয়ে দৃশ্যমান কোন আগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি হাসপাতালগুলো ইন্টার্ণ চিকিৎসক সংকটে পরার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তিন দফা দাবিতে দুপুর ১২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লাগাতার অনশন কর্মসূচি পালন করা হবে। 

তাদের তিন দফা দাবি হচ্ছে:
ক. বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এর ঐক্যমত তথা বিএমডিসির সার্বিক সহায়তায় সেপ্টেম্বরেই অনতিবিলম্বে যোগদানের ব্যবস্থা গ্রহণ।
খ. চলমান করোনা সংকট মোকাবেলায় দ্রুত আসন্ন ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্করণ ও অনতিবিলম্বে ফলাফল প্রকাশ। 
গ. বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা সমাধানে আপাতত মেডিকেলের কলেজের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে নাম প্রকাশে আনিচ্ছুক এক আন্দোলনকারী শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘প্রফ পরীক্ষার বিষয়ে আগেও আমাদের আশ্বস্ত করা হয়েছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। আমরা অনেকবার ডীন স্যারের অফিসে থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি। সবাই আশ্বস্ত করলেও সমন্বয়হীনতার জন্য আমাদের পরীক্ষা আটকে আছে। তাই রুটিন না দেওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। ডীন স্যার আমাদের পরীক্ষার রুটিন ঘোষণা করার পরই আমাদের কর্মসূচি স্থগিত করা হবে। অন্যথায় আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাবো।’

স্বাস্থ্য ঝুঁকি ও বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, ‘ভারত, পকিস্তানসহ প্রতিবেশী অধিকাংশ দেশেই মেডিকেল ফাইনাল প্রফগুলো নিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের দেশেই পরীক্ষাটি আটকে আছে। আমরা স্বাস্থ্য ঝুঁকি আছে জেনেই এই পেশায় এসেছি। আমাদের সহপাঠী ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই করোনায় সেবা দিয়ে যাচ্ছে, আমরাও এই সংকটে জনগনের পাশে দাঁড়াতে চাই। এছাড়া বিদেশী শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। পরীক্ষার তারিখ ঘোষণা হলেই তারা দেশে চলে আসবে।’
 
আন্দোলনকারী অপর এক শিক্ষার্থী সাবিকুন চৌধুরি মৌ মেডিভয়েসকে বলেন, তাদের পরীক্ষার বিষয়ে আজ সকালে তারা পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীনের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে খুব শীগ্রই তারা সিদ্ধান্ত জানাবেন। তবে লিখিত আদেশ ছাড়া শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূ্চি চলমান থাকবে বলে জানিয়েছেন মৌ।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত