৩১ অগাস্ট, ২০২০ ১০:৪৯ এএম

‘রোগী না থাকায়’ বন্ধ হলো চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

‘রোগী না থাকায়’ বন্ধ হলো চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে ‘রোগী না থাকায়’ বন্ধ ঘোষণা করা হলো ৬০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। ডা. বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক দল মাত্র ২১ দিনে করোনা রোগীদের জন্য তৈরি করেন হাসপাতালটি। ১৩০ দিনের করোনাযুদ্ধে এক হাজার ৬০০ রোগীকে সুস্থ করে তোলেন তারা।

রোববার (৩০ আগস্ট) হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, করোনা রোগী না থাকায় রোববার দুপুর থেকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। আমরা গত সাড়ে চার মাসে এক হাজার ৬০০ জন করোনা রোগীকে সেবা দিয়ে সুস্থ করেছি। এর মধ্যে শুধুমাত্র চারজন করোনা রোগী মারা গেছেন। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে মানুষের সেবা দেওয়ার জন্য আসবো। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, করোনার আঘাতে যখন পৃথিবী লন্ডভন্ড হয়ে যায়, তখনই ফেসবুকে একটি স্ট্যাটাস করেছিলাম। এক লাখ মানুষ। একশ’ টাকা। এক কোটি টাকা। একটি ফিল্ড হাসপাতাল। সেই অলিক স্বপ্ন বাস্তবায়নের অন্যতম সহযাত্রী ছিল সাধারণ মানুষ। অর্থসহ সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। আমরা একটি টিম তৈরি করে কাজ করেছি। 

ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক আবু মোহাম্মদ আরিফ জানান, আমি করোনায় আক্রান্ত হওয়ার পর ফিল্ড হাসপাতালে সেবা নিয়ে সুস্থ হয়ে ফের মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা যখন করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করি, তখন একদিন একজন করোনায় আক্রান্ত রোগীকে গোসল করানো হচ্ছে- এ রকম একটি ভিডিও ফেসবুকে পোস্ট করি। তখন অনেক মানুষ বিশ্বাস করতে পারেননি তিনি করোনা রোগী। তারপর ধীরে ধীরে করোনার ভয় ও ভীতি কাটাতে অনেকটা সহযোগিতা করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল থেকে ৬০ শয্যার হাসপাতালটি করোনা রোগীর চিকিৎসা দেওয়া শুরু করেন। এর মধ্যে ৫০টি সাধারণ শয্যা, ৫টি হাই ফ্লো ক্যানেলা ও ৩টি ভেন্টিলেটর ও সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। ১৫ জন ডাক্তার স্বাস্থ্য সেবা দেন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক