২৮ অগাস্ট, ২০২০ ০৩:৩৩ পিএম

করোনায় চলে গেলেন আরও ৪৭ জন

করোনায় চলে গেলেন আরও ৪৭ জন

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ১৭৪ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জনে।

এতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে এ সময়ে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬টি।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬ হাজার ৭৯৪ জন। এতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৭৪ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।  

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় দুই কোটি ৪৬ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৩৬ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় এক কোটি ৭১ লাখ মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত