২৮ অগাস্ট, ২০২০ ০২:৫১ পিএম

করোনার উৎস খুঁজতে চীন যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি

করোনার উৎস খুঁজতে চীন যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এর উৎস নিয়ে তদন্ত করতে প্রতিনিধি দল পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগেও আন্তর্জাতিক চাপের মুখে উহানে গবেষক দল পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল সংস্থাটি। তবে সেটা ছিল তাদের নিজস্ব প্রতিনিধিদল। এবার একটি আন্তর্জাতিক দল পাঠাতেও রাজি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থার দায়িত্বে থাকা মাইক রায়ান গণমাধ্যমে বিষয়টি জানান।

মাইক রায়ান বলেন, এই মুহূর্তে একটি আন্তর্জাতিক দল গঠন করা হচ্ছে। বিশ্বের বহু দেশ চীনে গিয়ে গবেষণা করতে রাজি হয়েছে। খুব শীঘ্রই এই দলটি উহানে গিয়ে কাজ করবে। এই দলে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন। উহানে বিভিন্ন ধরনের গবেষণা করে করোনার উৎপত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন প্রতিনিধিরা।

তিনি বলেন, আশা করব, চীনের প্রতিনিধিরা আমাদের এই প্রতিনিধিদলের সঙ্গে সহযোগিতা করবে। এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার তথ্য দিয়ে আমাদের এই ভাইরাসটির উৎপত্তির কারণ বুঝতে সাহায্য করবে।

আমেরিকা অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে, এই ভাইরাস মনুষ্যসৃষ্ট। এবং উহানের বাজার থেকে প্রাকৃতিক উপায় এটির সৃষ্টি হয়নি। বরং, ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে এটিকে তৈরি করা হয়েছে। বিতর্কটা বহুদিনের হলেও প্রমাণ, পালটা যুক্তি চলছে অন্তত ছ’মাস ধরেই। করোনার উৎস উহানের গবেষণাগার, এই তত্ত্ব প্রমাণ করতে মরিয়া আমেরিকা।

আমেরিকা ছাড়াও বিশ্বের অনেক দেশ চাইছে করোনা ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করা হোক। উহানের ল্যাবরেটরি থেকেই কি এই প্রাণঘাতী ভাইরাসের সৃষ্টি হয়েছে, নাকি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এই সত্যি প্রকাশ্যে আসুক এমন দাবি করছে বিশ্বের অনেক দেশ।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে। এই শহর থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস গ্রাস করেছে বিশ্বের প্রতিটি দেশকে, মৃত্যুমিছিলে ঘুম কেড়েছে চিকিৎসকদের। ২০১৯ সালের ডিসেম্বরে অচেনা জ্বরে আক্রান্ত হন চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের বেশ কয়েকজন বাসিন্দা। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও