স্বাস্থ্যগত সমস্যায় জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণায় আবে বলেন, ‘আমি চাই না দায়িত্বে থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার শারীরিক সমস্যা কোনো বাধা হয়ে দাঁড়াক।’
এ সময় নিজের মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য জনগণের কাছে ক্ষমাও চান তিনি।
এর আগেও ২০০৭ সালে স্বাস্থ্যগত সমস্যার কারণে আচমকা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শিনজো আবে।
জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শিনজো অ্যাবে ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। তবে অ্যাবের হাঁটাচলার গতি আগের চেয়ে অনেকটা ধীর হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
জাপানের ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ফ্লাশ জানিয়েছিল, গত ৬ জুলাই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কার্যালয়ে রক্তবমি করেন। সংবাদ প্রকাশের পর দেশটিতে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দেয়।
তবে তখন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ার বিষয়টি অস্বীকার করেছিল দেশটির সরকারের শীর্ষ এক মুখপাত্র। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অত্যন্ত ঘনিষ্ঠ ও সরকারের প্রধান কর কর্মকর্তা আকিরা আমারি বলেন, নিশ্চিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার জন্য তিনি একটি পুরোদিন পেয়েছেন।
অন্য একটি সূত্র জানিয়েছিল, করোনাভাইরাস মহামারি মোকাবিলা করতে গিয়ে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিজের যত্ন নেয়ার মতো পর্যাপ্ত সময় পাননি। দীর্ঘদিন ধরে টানা কাজের ধকলে কিছুটা ক্লান্ত তিনি।
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৫
-
১৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
১৪ সেপ্টেম্বর, ২০২৪
-
১০ সেপ্টেম্বর, ২০২৪
-
০৮ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’