দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে: ওবায়দুল কাদের
মেডিভয়েস রিপোর্ট: দেশে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসার ক্ষেত্রে তাই বিদেশমুখিতা কমিয়ে আনতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আজ শুক্রবার (২৮ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের যুক্ত হন ওবায়দুল কাদের।
তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য খাতে সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ও চিকিৎসা সেবার সুযোগ দিন দিন বাড়ছে।
তবে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু বিষয়কমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে পালন করলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
ওবায়দুল কাদের বলেন, শুধু রাজধানী কেন্দ্রিক নয়, চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই কাজ করছে সরকার। এ খাতে ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে এবং অনিয়ম দূর করতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম এগিয়ে নিতে চিকিৎসা সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই শেখ হাসিনার সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আসছে। তার সুদক্ষ নেতৃত্ব ও নিরলস পর্যবেক্ষণের মাধ্যমে সরকার শুরু থেকেই করোনায় সৃষ্ট পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
-
২৫ অক্টোবর, ২০২০
-
২৮ অগাস্ট, ২০২০
-
১৯ জুন, ২০২০
-
০৫ জুন, ২০২০