শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে সাহারা খাতুন
মেডিভয়েস রিপোর্ট: জ্বর, অ্যালার্জিসহ শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর ইউনাইটে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শারীকিভাবে অসুস্থ বোধ করায় গত ২ জুন দিবাগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লিভারসহ বিভিন্ন শারীরিক সমস্যা ধরা পড়ে তার। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে আজ (শুক্রবার) সকালে অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপাতালেই আইসিইউতে নেওয়া হয়।
মজিবুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে ভর্তির পর নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি কোভিড পজিটিভ নন। তার জন্য পরিবার দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সাহারা খাতুন। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। এর পরের দুই জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
-
০৬ সেপ্টেম্বর, ২০২০
-
০৬ জুলাই, ২০২০
শারীরিক অবস্থার অবনতি
উন্নত চিকিৎসায় সাহারা খাতুনকে থাইল্যান্ডে প্রেরণ
-
০৫ জুলাই, ২০২০
করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
টুঙ্গিপাড়ায় চিকিৎসকের ওপর রোগীর স্বজনদের হামলা
-
২০ জুন, ২০২০
-
১০ জুন, ২০২০
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও