বিদেশগামীদের করোনা পরীক্ষার নিয়মাবলি
প্রাণঘাতী করোনাভাইরাস চলাকালীন সময়ে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক। তবে কোথায়, কীভাব এ পরীক্ষা করাবে তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে। তাদের জন্য করোনা পরীক্ষার সর্বশেষ আপডেট করা নিয়মাবলি।
স্থান:
মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা আইসোলেশন সেন্টারের (মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে) নিচ তলা। এখানে এসে নমুনা জামা দিতে হবে। এক্ষেত্রে আগে থেকে কোনো সিরিয়াল নিতে হবেনা।
নমুনা সংগ্রহের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা। সকাল ১০ টার মধ্যে চলে আসবেন। সর্বশেষ সরকার নির্ধারিত ফি অনুযায়ী ১৫১৫ টাকা সাথে নিয়ে আসলেই হবে। এ ফি ২৮ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
নমুনা জমা দেওয়ার সময় যা যা আনতে হবে:
পাসপোর্ট ও টিকেটের ২ কপি করে ফটোকপি এবং মূল কপি সাথে রাখতে হবে। পরীক্ষা করতে আসা সবাইবে একটি ফর্ম দেওয়া হয়, তা পুরন করে জমা দিতে হবে। তবে অনলাইনে আগেই তা পুরন করে নিয়ে আসলে অনেকটা সময় বেঁচে যায়।
ফর্মটি পাবেন এই লিংক এ-
https://dghs.gov.bd/…/Outbound_Covid19_Report_Form_Final.pdf
ফর্মটি পুরনের নিয়ম -
https://dghs.gov.bd/…/Outbound_Covid19_Report_Form_Final_ma…
অথবা dghs.gov.bd তে যেয়ে বাম পাশে CORONA অপশন এ ক্লিক করলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
কখন আসবেন:
আপনার টিকেট এর তারিখ ও সময়ের ২দিন আগে। এতে ৭২ ঘন্টার মধ্যে না পড়ার রিস্ক থাকবেনা। যেমন - আপনার ফ্লাইট যদি ৩০ তারিখ হয়ে থাকে, আপনি স্যাম্পল দিবেন ২৮ তারিখে।
রিপোর্ট কখন পাবেন:
যেদিন নমুনা দেবেন, তার পরদিন দুপুর ২টা থেকে ৫টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। রিপোর্ট নিতে আসার দরকার নেই। রিপোর্টটি নীচের লিংক এ ফোন নাম্বার এন্টার করে পেয়ে যাবেন-
https://covid19reports.dghs.gov.bd/
এই লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে। যদি রিপোর্টে কোনো সমস্যা হয়ে থাকে অথবা দেরী হয়ে যায় তাহলে ডিএনসিসিতে বিকাল ৫টার মধ্যে এসে সংশোধন করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
ক. পরীক্ষার নমুনর শুধুমাত্র ডিএনসিসির করোনা আইসোলেশন সেন্টারেই নেওয়া হয়। এখান থেকে বিভিন্ন ল্যাবে পাঠানো হ্য়। ল্যাবগুলোতে নমুনা নেওয়া হয় না। তাই সেখানে যাবেন না।
খ. আপনি যে দেশে যাবেন, সেই দেশের যদি করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক থাকে তাহলেই কেবল আপনার এই রিপোর্ট লাগবে।
গ. ১০ বছরের নিচে বাচ্চাদের আমাদের নিয়ম অনুযায়ী টেস্টের দরকার নেই। তবে যে দেশে আপনি যাবেন, সেই দেশের যদি লাগে তবে এই করোনা নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে। তাই এই বিষয়ে আপনার এয়ারলাইনসের সাথে যোগাযোগ করুন।
ঘ. এই কার্যক্রম প্রতিদিন চলছে।
ঙ. সকল ছুটির দিনেও খোলা থাকে।
অত্যন্ত সুষ্ঠুভাবে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের এর অধীনে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামাজিক দুরত্ব মেনে চলে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুষ্ঠভাবে এই কর্যক্রম পরিচালনার জন্য ঢাকার সিভিল সার্জনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪