স্কুলে অটোপ্রমোশনের কথা ভাবছে সরকার: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে প্রায় ছয় মাস দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কবে সব খুলে দেওয়া যাবে তাও নিশ্চিত নয়। এ আবস্থায় স্কুলে অটোপ্রমোশন কিংবা বিকল্প কোনকিছু ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একজন শিক্ষার্থীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যা কিছু করছি সব শিক্ষার্থীদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন করোনার সময় তোমরা স্কুলে ক্লাস করতে পারছ না। তারপরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।’
এসময় প্রধানমন্ত্রী বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করে বলেন, বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হয় বলে সরকার এখনও ভর্তুকি দিচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, সঞ্চালন ও বিতরণ লাইন বাড়ছে, বাড়ছে গ্রাহক। এ অবস্থায় বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
উন্নয়ন হবে সর্বব্যাপী, শহর-গ্রাম বলে কোন ব্যবধান থাকবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। পর্যায়ক্রমে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪