২৭ অগাস্ট, ২০২০ ০১:৪০ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছিল।

এতে বলা হয়, দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আগামী ৩ আক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এসময় সংসদ টিভিতে প্রতিদিন প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ সম্প্রচার করা হবে। একই রেডিও এর মাধ্যমেও ক্লাস সম্প্রচার শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এছাড়াও বাসায় বসে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের যেকোন বিষয়ে পরামর্শ নিতে পারবে শিক্ষার্থীরা। 

এর আগে গত ২৫ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বছরের কেন্দ্রীয় প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসই) বাতিল ঘোষণা করে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশ নেয়। 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত ১৭ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে ২৬ মার্চ একযোগে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়। দীর্ঘ বিরতির পরে  সীমিত পরিসরে সব খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রাখা হয়েছে।   

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক