৩ চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন জারি
মেডিভয়েস রিপোর্ট: ৩ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জাননো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের প্রজ্ঞাপনে বর্ণিত তিন কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন নেত্রকোনা জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. জয়নাল আবেদীন টিটো। তাকে ঢাকার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে ল্যাব ও ফিল্ড বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে ল্যাব ও ফিল্ড বিভাগের বিভাগীয় প্রধান ডা. রত্না দাসকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন-২ এর সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন-২ এর সহকারী পরিচালক ডা. আবু সাঈদ মোহাম্মাদ মাহবুবুর রহমানকে নেত্রকোনা জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী সাত কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় অষ্টম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।
-
২৯ জুলাই, ২০২৪
-
১২ মার্চ, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২১
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
১১ অক্টোবর, ২০২১
-
০৬ জুলাই, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১১ মার্চ, ২০২১
-
২২ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩ অক্টোবর, ২০২০