২৬ অগাস্ট, ২০২০ ০৯:২২ পিএম

দেশে দ্বিতীয়বার করোনায় আক্রান্তের তথ্য পাওয়া যাচ্ছে: স্বাস্থ্য ডিজি

দেশে দ্বিতীয়বার করোনায় আক্রান্তের তথ্য পাওয়া যাচ্ছে: স্বাস্থ্য ডিজি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তরা পুনরায় করোনায় আক্রান্ত হতে পারে কিনা তা নিয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে। এরই মধ্যে দেশে একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য ডিজি বলেন, ‘বাংলাদেশে দ্বিতীয়বার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে এমন লোকের সংখ্যা কম না। যদিও এ মুহূর্তে সে সংখ্যাটা কত তা বলতে পারবো না, কিন্তু আমি আমার পরিচিত অন্তত ১৫ থেকে ২০ জনের কথা জানি, যারা দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে। প্রথমবার আক্রান্ত হওয়ার পর ভালো হয়ে গিয়েছেন, এরপর এক থেকে দেড় মাস পার করেছেন। দ্বিতীয়বার উপসর্গ দেখা দেওয়ায় পুনরায় পরীক্ষায় পজিটিভ এসেছে।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীসহ অধিদপ্তরের অন্যান্য লাইন ডিরেক্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হওয়া নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াযসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ আলোচনায় এসেছে। বাংলাদেশেও এ ধরণের ঘটনার সংবাদ পাওয়া গেছে। কিছুদিন আগে নরসিংদী সিভিল সার্জন অফিসের একজন কর্মকর্তা দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার তথ্য গণমাধ্যমে উঠে আসে।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক