ডা. কাজী আফজাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: ফার্মাকোলজির অধ্যাপক ডা. কাজী আফজালুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পদায়ন হওয়া অধ্যাপক ডা. কাজী মো. আফজালুর রহমান এর আগে কুমিল্লা মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের কর্মরত ছিলেন।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ওই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
-
৩ ঘন্টা আগে
-
৩ ঘন্টা আগে
-
১৭ জুন, ২০২৬
-
১৪ জুন, ২০২৬
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
-
১৪ জুন, ২০২৬
-
১৩ জুন, ২০২৬
-
১২ জুন, ২০২৬