২৩ অগাস্ট, ২০২০ ০৮:১৭ পিএম

পদোন্নতি পাওয়া দুই অধ্যাপকের স্বাস্থ্য শিক্ষা বিভাগে যোগদান

পদোন্নতি পাওয়া দুই অধ্যাপকের স্বাস্থ্য শিক্ষা বিভাগে যোগদান

মেডিভয়েস রিপোর্ট: সম্প্রতি অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া দুই চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগে যোগদান করেছেন। আজ রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের ইস্যু করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। 

তারা হলেন, অধ্যাপক ডা. আবুল কালাম বেপারী ও অধ্যাপক ডা. জুবাইদা গুলশান আরা। এর মধ্যে অধ্যাপক ডা. আবুল কালাম বেপারীকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক ডা. জুবাইদা গুলশান আরাকে সংশ্লিষ্ট বিভাগের আওতায় মুগদা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। 

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ হতে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে কাজ করবেন। 

এদিকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমানকে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। 

প্রজ্ঞাপনের অনুপিলি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত