করোনা শেষ হতে দুই বছর লাগতে পারে: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) করোনা মহামারির অবসান হতে দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব টেড্রোস আধানম গেব্রিয়েসাস।
শুক্রবার (২১ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
টেড্রোস আধানম বলেন, ১৯১৮ সালে বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লু কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় লেগেছিল। আমি আশা করছি, করোনা মহামারি শেষ হতেও দুই বছর লাগতে পারে। এর মধ্যেই কমবে করোনা সংক্রমণ। প্রযুক্তির এ যুগে খুব অল্পসময়ে ভাইরাসটি ঠেকানো সম্ভব হতে পারে। তবে ভাইরাসটি আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লুতে ১৯১৮ সালে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন। যা ছিল ওই সময় বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। মারা গিয়েছিলো প্রায় ৫ কোটি মানুষ। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেরই ৬ লাখ ৭৫ হাজার মানুষ।
অন্যদিকে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত প্রায় আট লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ দশমিক ৭ মিলিয়ন মানুষ।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৮৬১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪০১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯০ হাজার ৩৬০ জনে।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ