১৭ অগাস্ট, ২০২০ ০৬:৩২ পিএম

অধ্যাপক হলেন ইএনটির তিন চিকিৎসক

অধ্যাপক হলেন ইএনটির তিন চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের তিনজন চিকিৎসক। 

আজ সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-১ অধিশাখার উপসচিব সারমীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

তারা হলেন: পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আহম্মদ তাউস, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুর রহমান ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান। 

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে তা কাজ কার্যকর হবে। 

প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ/পরিচালকসহ প্রয়োজনীয় দপ্তরে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত