জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জির অবস্থা সংকটাপন্ন। করোনার পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনায় আক্রান্ত প্রণব মুখার্জির মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে ওই অস্ত্রোপচার সফল হলেও তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় বর্তমানে সাবেক এই রাষ্ট্র প্রধানকে ভেন্টিলেশন সহায়তায় রাখতে হয়েছে। নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে চিকিৎসাধীন প্রণবকে আগামী ৯৬ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট করোনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়ে বলেন, ‘আমি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছি। অন্য কাজে হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়েছে।’ এ অবস্থায় গত সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা সকলকে সেলফ আইসোলেশনে থাকা এবং কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ওই টুইট বার্তায় অনুরোধ জানিয়েছিলেন তিনি।
এ বিষয়ে আনন্দবাজর জানায়, করোনা ধরা পড়ার আগের দিন রাতে টয়লেটে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। তার মাথায় আঘাত লেগেছিল। মাথা ফাটেনি, কিন্তু স্নায়ুর কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা যায়, তার মাথায় রক্তজমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা দরকার। এজন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তার দল কংগ্রেসের ক্ষমতাকালে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জী। রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে রাজনীতি থেকেও অবসরে যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প