ইতালিতে প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
মেডিভয়েস ডেস্ক: ইতালিতে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশসহ কালো তালিকাভুক্ত ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশসহ বিভন্ন দেশ থেকে আগত যাত্রীদের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জারি করা এ নিষেধাজ্ঞার মেয়াদ ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিলো।
আজ রোববার (৯ আগস্ট) দেশের করোনা সংক্রামণ পরিস্থিতি বিবেচনায় এ সংক্রান্ত আগাম অধ্যাদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
এতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় কালো তালিকাভুক্ত ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশের চলমান নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে ইতালির ফ্লাইট চালুর বিষয়ে আগাম নিশ্চিত হবার সুযোগ নেই। তবে বাংলাদেশসহ ১৬টি দেশের সার্বিক করোনা পরিস্থিতি আমলে নিয়ে যেকোনো সময় তালিকা পুনর্বিবেচনা করার সম্পূর্ণ এখতিয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রয়েছে।
এদিকে, ইতালিতে ১৫ আগস্ট থেকে চালু হচ্ছে ক্রুজ শিপ। দেশের পর্যটন খাতে কিছুটা স্বস্তি ফেরাতে নেওয়া হচ্ছে এ উদ্যোগ। ক্রুজ শিপের পাশাপাশি বাণিজ্য মেলাও স্বল্প পরিসরে চালু করা হবে। সেপ্টেম্বর থেকে বড় পরিসরে বাণিজ্য মেলা শুরু হবে। নতুন এ উদ্যোগ দেশের অর্থনীতিতে ১০ হাজার কোটি ইউরো যোগ করবে বলে এক বার্তায় আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, করোনায় দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকার পর গত ৮ জুলাই বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট ইতালিতে পৌছায়। তবে সে ফ্লাইটে থাকা বেশ কয়েকজন যাত্রীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। ফলে সে ফ্লাইটে থাকা কোন যাত্রীকেই ইতালির মাটিতে নামতে দেয়নি দেশটির সরকার। পরে এ ঘটনার জেরে বাংলাদেশসহ ১৬টি দেশকে কালো তালিকাভুক্ত করে দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন-২০২৬
রোগীর নিরাপত্তা ও চিকিৎসকের সুরক্ষা-দায়বদ্ধতা নিশ্চিত হোক, কাটুক ভয়ের পরিবেশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন-২০২৬
রোগীর নিরাপত্তা ও চিকিৎসকের সুরক্ষা-দায়বদ্ধতা নিশ্চিত হোক, কাটুক ভয়ের পরিবেশ
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত