০৯ অগাস্ট, ২০২০ ০৪:২৪ পিএম

শোক দিবসে সলিমুল্লাহ মেডিকেলে রচনা প্রতিযোগিতা

শোক দিবসে সলিমুল্লাহ মেডিকেলে রচনা প্রতিযোগিতা

মেডিভয়েস রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভার্চুয়াল রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

শনিবার (৮ আগস্ট) সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সকল ছাত্রছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভার্চুয়াল রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগ্রাহী শিক্ষার্থীদের আগামী ১৩ আগস্টের মধ্যে স্ব-হস্তে রচনা লিখে কলেজের ই-মেইল [email protected] তে পাঠানোর জন্য অনুরোগ করা হয়েছে। এছাড়াও এই প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরুষ্কার প্রদান করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত