স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. হাসান ইমাম, ডা. বেলাল হোসেনকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) পদ থেকে ডা. মো. বেলাল হোসেনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম।
আজ রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী তিন কর্ম দিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৪র্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে রিজেন্ট ও জেকেজি কেলেঙ্কারিসহ করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের ব্যর্থতার অভিযোগে গত ২১ জুলাই মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
এর পর ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁর পদত্যাগপত্র গ্রহণে করে প্রজ্ঞাপন জারি করে। একই দিন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমকে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাঁর যোগদানের পরই স্বাস্থ্য অধিদপ্তরে ব্যাপক রদবদল করা হয়। গত ২৬ জুলাই বিভিন্ন বিভাগে কর্মরত ২৮ কর্মকর্তাকে এক আদেশে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পদায়ন, বদলি ও সংযুক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ রোববার (৯ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেনকে বদলি করা হলো।
-
২৭ জুন, ২০২৬
-
২৭ জুন, ২০২৬
-
২৬ জুন, ২০২৬
-
২৬ জুন, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
-
২৪ জুন, ২০২৬
-
২৩ জুন, ২০২৬