তিন চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন জারি
মেডিভয়েস রিপোর্ট: তিনি চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্টানে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের প্রজ্ঞাপনে বর্ণিত তিন কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারি বিভাগে সংযুক্ত অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক। তাকে সার্জারির অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
ডা. মো. আ. মোত্তালেব হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারির অধ্যাপক হিসেবে সংযুক্ত করে বদলি করা হয়েছে। এর আগে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একই পদে কর্মরত ছিলেন।
ডা. শরীফুল ইসলামকে ঢাকা ডেন্টাল কলেজের ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে সংযুক্ত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।