কেরালায় বিমান দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: ভারতের কেরালায় অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দ্বিতীয়বার কোঝিকোড বিমানবন্দরে নামার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বিমানটিতে মোট ১৯০ জন আরোহী ছিল। বিমানটি দুবাই থেকে আসছিল। বৃষ্টির কারণে কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রানেওয়ে অতিক্রম করে সামনের উপত্যকায় পড়ে ভেঙে দুই টুকরো হয়ে যায়।
ভারি বৃষ্টিপাতের কারণে প্রথম চেষ্টায় ল্যান্ড করতে ব্যর্থ হওয়া বিমানটি করোনাভাইরাস মহামারির কারণে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে ফিরছিলো। বিমানটিতে ১৮৪ জন যাত্রী আর ৬ জন ক্রু ছিল।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ই ভিজায়ান জানিয়েছেন, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই অঞ্চলের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বিমানটির দু'জন পাইলটও ছিলেন।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডি জি সি এ জানিয়েছে, বিমানটি রানওয়ে ওয়ান জিরো ছোঁয়ার পরে না থেমেই রানওয়ের শেষ মাথায় চলে যায় আর তার পর তা অতিক্রম করে সামনের উপত্যকায় গিয়ে পড়ে। তখনই বিমানটি দুটো টুকরো হয়ে যায়।
ব্যাপক বৃষ্টিপাতের কারণে কেরালায় বন্যা চলছে। শুক্রবার ইদুক্কি জেলায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর পর রাতে ঘটলো বিমান দুর্ঘটনা।
খবরে বলা হয়েছে, ভারতের একজন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন দুর্ঘটনার পর এন ডি টি ভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে জানান, তিনি নয় বছর আগে কোঝিকোড বিমানবন্দরের ওই রানওয়েটি পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছিলেন, যেখানে এই রানওয়ে ওয়ান জিরোর নিরাপত্তায় যে বড়সড় ঝুঁকি আছে, সেটা উল্লেখ করেছিলেন।
তিনি জানান, ওই রানওয়েটি ঢালু এবং তারপরেই প্রায় দুশো মিটার গভীর উপত্যকা। কোনও দুর্ঘটনা ঘটলে সেখানে পৌঁছানোও কষ্টকর হবে।
-
২৪ জুলাই, ২০২৫
-
২২ জুলাই, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২০
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক